শিরোনাম :
মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের গবেষণাগার পরিদর্শনে উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ময়মনসিংহে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গণের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  তদন্ত কমিটির শুনানিতে বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষে জনমত কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা দিরাই-শাল্লাকে মাদকমুক্ত করতে প্রয়োজন জনগণের সোচ্চার ভূমিকা ও পুলিশি অ্যাকশন বাদাম তোলার সময় ক্ষেতেই বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা-ভাই আহত পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘন্টা পর ফেরত নিল বিএসএফ রাজিবপুরে ভারতীয় ইয়াবাসহ কারবারি আটক 
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

২৪’র জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মধ্যাহ্ন ভোজের আয়োজন 

Reporter Name
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

ঈদের পরদিন শুক্রবার ২৯ মে দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীরস্থ প্রতিমন্ত্রী’র বাসভবনে এ মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং পঞ্চগড় দুই ( বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মধ্যাহ্ন ভোজের শুরুতেই প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, বাংলাদেশে দল মত, ধর্মবর্ণ নির্বিশেষে সৌহার্দপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিয়ে সকলে বসবাস করবে এই নীতিতেই বিএনপি সরকার বিশ্বাস করে।

কোন ধরনের বৈষম্যকে এই দেশে ঠাই দেয়া হবেনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৭১ কে বাদ রেখে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের। বিশেষ করে জান্নাতি দল মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের রুখে দিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, কৃষক, কামার, কুমার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মন মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031