শিরোনাম :
রাহুল অরুণোদয়ের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া ৪ সন্তানসহ ঢাকায় এসে নিখোঁজ মাদারগঞ্জের গৃহবধূ জুক্তি পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা আটোয়ারিতে অধ্যক্ষকে যোগদানে বাধাঁ, অধ্যক্ষসহ আহত ৬ রাজিবপুরে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি যাদুকাটা নদীর পাড় ধসে শ্রমিকের মৃত্যু তেঁতুলিয়ায় অসহায় নারীদের ওপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবের সংবাদ সম্মেলন লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু 
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

৪ সন্তানসহ ঢাকায় এসে নিখোঁজ মাদারগঞ্জের গৃহবধূ জুক্তি

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে জুক্তি নামে এক গৃহবধূ তার চার ছেলে সন্তানকে নিয়ে ঢাকায় এসে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ গৃহবধূ জুক্তি মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী মিয়াসাবপাড়া এলাকার নূর নবী ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি জুক্তি তার চার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে জামালপুরের মাদারগঞ্জ থেকে বাসযোগে ঢাকার মহাখালী এলাকায় আসেন। তবে মহাখালী পৌঁছানোর পর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের দাবি, এরপর থেকে তাদের মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এতে করে স্বজনরা গভীর উদ্বেগে পড়েছেন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত তাদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক