ইনসাফ ডেস্ক : আজ ৬ জানুয়ারি বিকেল ৪:৩০ টায় জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা একটি অর্থবহ, ভয়-ভীতিহীন, উৎসবমুখর নির্বাচন দেখতে চাই। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। বাংলাদেশী জাতীয়তাবাদের পুনর্জাগরণ এবং সার্বভৌমত্বের প্রশ্নে সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান বলেন, রক্তপাতহীন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের জাতীয় আকাঙ্ক্ষা গুলোর মধ্যে একটি। আমরা জাতীয়তাবাদের ঐক্যের পাটাতনের উপরে দাঁড়াতে চাই। কোন সহিংসতা সংঘাত চাই না।
সভায় আরো উপস্থিত ছিলেন, জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, এডভোকেট মোঃ আব্দুল্লাহ, মেজর (অবঃ) মোঃ ইমরান, আলহাজ্ব এম এ ইউসুফ, উপদেষ্টা মেজর (অবঃ) মুজিব, যুগ্ম মহাসচিব ইকবাল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান এবং ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী প্রমুখ।