শিরোনাম :
১১দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে পটুয়াখালী জেলা ১১ দলীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা সাভারে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা নস্যাৎ, উদ্ধার কোটি টাকার সম্পত্তি শাল্লায় প্রকাশ্য হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব জাকির হোসেন এক সাক্ষাতে এমপিওভূক্তিতে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বগুড়া-৬ বিজয়ী বাদশা আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, ২-৩ ডিগ্রি সে. বাড়তে পারে রাতের তাপমাত্রা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ রাজিবপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, ২-৩ ডিগ্রি সে. বাড়তে পারে রাতের তাপমাত্রা

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ইনসাফ ডেস্ক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
উল্লিখিত অঞ্চলসমূহের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সে. বাড়তে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক