শিরোনাম :
সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ঈদকে ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে কেনাকাটার ভিড়

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মারুফ হাসান, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে জমে উঠেছে কেনাকাটা। উপজেলার বিভিন্ন মার্কেট ও শপিং সেন্টারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

বাজার ঘুরে দেখা যায়, পোশাকের দোকানগুলোতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি সবচেয়ে বেশি। নতুন জামা-কাপড়, জুতা ও বিভিন্ন ঈদ সামগ্রী কিনতে পরিবারের সদস্যদের নিয়ে বাজারে আসছেন ক্রেতারা।

ক্রেতারা জানান, ঈদকে আনন্দময় করতে পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনার প্রস্তুতি চলছে। তাই সময় পেলেই বাজারে এসে কেনাকাটা করছেন তারা।

ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও এখন ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

এ দিকে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক