শিরোনাম :
সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থল

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজেকে প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সাথে মঙ্গলবার ১৭ মার্চ থেকে আগামী ১১ দিন সকল ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ১৭ মার্চ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, গত মঙ্গলবার ১০ মার্চ বাংলাবান্ধা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এ দিকে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার (১৭ থেকে ২৭ মার্চ) পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কর্তৃক সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদের ছুটি শেষে আগামী শনিবার ২৮ মার্চ থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, ছুটির এ সময়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দরের ইমিগ্রেসন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক