শিরোনাম :
পঞ্চগড়ে আওয়ামী লীগের ৫ শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান ভোট দিতে অনীহা না নারী ভোটারদের  ওসি রতন শেখ এর নেতৃত্বে পাগলের পচা-দূর্গন্ধ লাশ উদ্ধার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সমাজ ধ্বংসকারীদের প্রতিরোধে প্রথমে নাগরিকদের এগিয়ে আসতে হবে : মিজানুর রহমান  চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ   নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা আমতলী ভোট কেন্দ্র নিরাপওায় যৌথবাহিনীর মহড়া বর্তমান পে স্কেল ও বেতন কাঠামো দিয়ে বাংলাদেশের কোন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না : সারজিস আলম পোস্টাল ব্যালটে ভোট দেবেন পঞ্চগড় কারাগারের ১৮ জন কারাবন্দি
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ওসি রতন শেখ এর নেতৃত্বে পাগলের পচা-দূর্গন্ধ লাশ উদ্ধার

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড জামতলা পয়েন্ট এলাকায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধ পুরুষের মরদেহ ঘিরে যখন সাধারণ মানুষের মধ্যে ছিল অবহেলা ও অনীহা, তখন দায়িত্ববোধ ও মানবিকতার উদাহরণ তৈরি করে এগিয়ে আসে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড জামতলা পয়েন্ট এলাকায় এক বৃদ্ধ পুরুষের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি দেখে এবং আশপাশের মানুষ দূর্গন্ধে অনেকেই নাকে হাত দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

বিষয়টি অবগত হওয়ার পর পরই অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে, এসআই ফয়সাল সহ সঙ্গে ফোর্স নিয়ে ওসি রতন শেখ পিপিএম নিজেই ঘটনাস্থলে হাজির হয়ে ফুটপাতের দোকান থেকে দুটি পলিথনের ব্যাগ নিয়ে হাত গ্লাস তৈরি করে মানবদেহটি নিজ বডি ব্যাগে প্রবেশ করিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের গাড়িতে করেই সদর হাসপাতালে প্রেরণ করেন।

আসলে একজন মানুষ জীবিত থাকুক বা মৃত অবস্থায় থাকুক, তার মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও পুলিশের নৈতিক দায়িত্ব। কোনো মানুষ অবহেলিত অবস্থায় পড়ে থাকলে পুলিশ কখনো দায় এড়াতে পারে না।

মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই পুলিশ ও সিআইডি পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক