কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা।
মঙ্গলবার দুপুরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন করে সংগঠনটির সদস্য ও সাধারণ মানুষ।
পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার ও সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অনেকে।