শিরোনাম :
রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহার কেন জরুরি? মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ পিএসসির পরীক্ষার্থী ও শিক্ষকদের পিএসসি অফিসের সামনে বিক্ষোভ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পদ্ধ নিবেদন করলেন প্রধানমন্ত্রী একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা মিথ্যা তথ্য দিয়ে কর্মকর্তাদের হয়রানি ও তদন্ত হচ্ছে ঘুষ বাণিজ্যের অপ-প্রচারের প্রতিবাদ কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি হাজী তাজুল ইসলাম স্বস্ত্রীক ওমরা হজ্ব পালনে মক্কা ও মদিনা যাচ্ছেন আবাসন খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে নামাজীদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

কৃষি খাত শক্তিশালী হলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি- কৃষিমন্ত্রী আমিন-উর রশিদ ইয়াসিন

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত—এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয় অর্থনীতির ভিত মজবুত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি। কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার আর মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতাই এ লক্ষ্য অর্জনের প্রধান শর্ত।
শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লা জেলা প্রাশাসন আয়োজিত কৃষি, খাদ্য ও মৎস্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী কৃষিনির্ভর হওয়ায় এ খাতের উন্নয়ন মানেই সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি। কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি—এই তিনটি বিষয়কে সামনে রেখে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতির বড় অংশই কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঘিরে, যা বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে গ্রামীণ অর্থনীতি।
তিনি বলেন, কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধির ফলে উর্বরতা হ্রাস পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ সমস্যা মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাটি পরীক্ষা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং জৈব উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী।
গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না। নদী ও কৃষিজমি রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
নিরাপদ খাদ্য ও প্রাণিসম্পদ খাতের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য উৎপাদন এবং রপ্তানি সম্ভাবনা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, কৃষি সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিত কাঠামোর আওতায় এনে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘ তিন দশক ধরে কৃষির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, কৃষির সম্ভাবনা কাজে লাগাতে হলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। তিনি বলেন, আপনারা দায়িত্ব যত গুরুত্ব দিয়ে পালন করবেন, দেশের উন্নয়ন তত দ্রুত এগিয়ে যাবে।
জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলীসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বক্তারা কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষি খাতের উন্নয়নে সমন্বিত ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক