মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছে।
রবিবার সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। নিহত আব্দুল কাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামের কালু হাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আব্দুল কাদের সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পার হওয়ার সময় তার পড়নের লুঙ্গিতে প্যাঁচ লাগলে তিনি রাস্তায় পড়ে যান এবং এ সময় একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোশ্যে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।