শিরোনাম :
৭৪ তম বর্ষে পদার্পণ করলো শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার পূজা  হাওর রক্ষা বাঁধে দূনীর্তিতে জিরো টলারেন্স : পানি সম্পদমন্ত্রী ৯ লাখ টাকার ফসল রক্ষায় প্রায় ১৬ লাখ টাকার ‘বেড়িবাঁধ’ বরাদ্দ নিয়ে নানা প্রশ্ন পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে হুমকির মুখে জৈব বৈচিত্র ও দেশী মাছ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ খাল খনন ও নদী ব্যবস্থাপনার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা শক্তিশালী করা হবে : প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমতলীতে ধীরগতিতে সংস্কার কাজ, নিত্যদিনের যানজট ভোগান্তিতে যাত্রীরা  বোদায় পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের বিদায় সংবর্ধনা  প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেয়ার হুমকি  বন্ধ চা কারখানা খুলে দিতে পঞ্চগড়ে চা চাষীদের মানববন্ধন
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচ থেকে ৩৯ বোতল কাফ রিলিফ নামক সিরাপসহ রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ার আমবাগানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

এ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল খড়িয়াল শেখপাড়াস্থ জনৈক সামেদের আমবাগান থেকে রফিকুল ইসলামকে আটক করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক