শিরোনাম :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমতলীতে ধীরগতিতে সংস্কার কাজ, নিত্যদিনের যানজট ভোগান্তিতে যাত্রীরা  বোদায় পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের বিদায় সংবর্ধনা  প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেয়ার হুমকি  বন্ধ চা কারখানা খুলে দিতে পঞ্চগড়ে চা চাষীদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ১ গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় সবাই ফেল  রাজিবপুর উপজেলা চত্বরকে মাদক মুক্ত রাখতে প্রসাশনের উদ্যোগ কুমিল্লায় ৫ সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল  শাল্লায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিরিক
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। সভায় আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ শারমিন আক্তার, সদর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আজাহারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় সদর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, বাজার তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক