ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের দরিদ্র পরিবারগুলোকে ঈদের বাজার করার সুযোগ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।
বৃহস্পতিবার ১৯ মার্চ সকাল ১১টার সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) প্রায় ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয় এই ঈদের বাজার।
বাজারে দেয়া সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, চাল, আলু-পেঁয়াজ, গুঁড়া দুধ, বিস্কুট এবং প্রতিটি পরিবারের জন্য একটি করে মুরগি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় সংগঠনটি। ঈদের দিনে পরিবারগুলো যেন তৃপ্তি সহকারে খেতে পারে, তাই এই উদ্যোগ নেয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসেন সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহায়’র উপদেষ্টা আহমেদুর রহমান কাজল, সভাপতি ফখরুল আলম লিফাত, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অন্যান্যরা।