মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে দূবৃর্ত্তদেরকে চাঁদা না দেয়ায় গরু ব্যবসায়িকে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর আহত ব্যবসায়িকে দূবৃর্ত্তদের কবল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ির নাম সাইকুল ইসলাম (৪০)। সে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের লক্ষীরপাড় গ্রামের সায়েদ আলীর ছেলে। এ ঘটনায় সাইকুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাহিরপুর জোনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় গ্রামের নুরু মিয়ার ছেলে মো জিয়া, বিশ্বম্ভরপুর লক্ষীরপাড় গ্রামের আব্দুল আজিজের ছেলে তাইজুল ইসলাম, সুজন মিয়া।
স্থানীয় ও অভিযোগ মাধ্যমে জানা যায়, ঘটনার দিন ভোরে আমি গরু ক্রয় করার জন্য মহরম আলীর বাড়িতে গিয়ে গরু দাম ধরের এক পযার্য়ে অভিযুক্তরাও সেখানে উপস্থিত হয়ে আমার দাম ধরের গরু তারা জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে আমি প্রতিবাদ করলে ভারতীয় চোরাকারবারি তাইজুল ইসলামের হুকুমে জিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে মামলা করেছি।
ধনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো রফিকুল ইসলাম বলেন, সাইকুল ইসলাম একজন নিরীহ মানুষ। সে বিভিন্ন গ্রামে-গঞ্জে এবং বাড়িতে বাড়িতে গিয়ে দীর্ঘদিন ধরে গরু কিনে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে।
বিএনপি নেতা ফরহাদ আহমদ বলেন, গরু ব্যবসায়ি সাইকুল ইসলাম বিভিন্ন বাড়ি থেকে গরু কিনে আমাদের চিনাকান্দি বাজারে বিক্রি করে কোন রকমে সংসার চালায়। কিন্তু একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র তাকে ক্ষতিগ্রস্থ করার জন্য বৃহস্পতিবার ভোরে মহরম আলীর বাড়িতে তাকে কুপিয়ে জখম করে তার ক্রয়কৃত দেশীয় গরু ভারতীয় গরু বলে স্থানীয় প্রশাসন দিয়ে হয়রানি করছে।
সাবেক মেম্বার খলিলুর রহমান ও ব্যবসায়ি আবুল বাশার,নুর মোহাম্মদ বলেন, সাইকুল ইসলাম একজন পেশাদার গরু ব্যবসায়ি। সে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে দেশীয় গরু কিনে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। একটি সিন্ডিকেট চক্র পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারধর করে ভারতীয় গরু বলে প্রশাসন দিয়ে হয়রানি করছে। ওদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।