শিরোনাম :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দুমকিতে কারাবন্দী অবস্থায় মৃত্যু ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

দুমকি প্রতিনিধি : কারাবন্দি অবস্থায় মৃত দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানাযায় পটুয়াখালী কারাগারে বন্দি শফিকুল ইসলাম খান শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা কর্তৃপক্ষ প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার সকল আইনি কার্যক্রম শেষে বরিশাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা ১টার দিকে মরদেহের ছাড়পত্র দেন।

এরপর ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৪টায় স্বজনরা মরদেহ নিয়ে নিজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাড়িতে পৌঁছান। সেখানে সন্ধ্যা ৭টায় তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

গত বছরের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক