মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বলে পঞ্চগড় বাসির মুখে রব উঠেছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় থেকে ধানের শীষের বিজয়ী প্রার্থী কেন্দ্রীয় বিএনপি র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির মন্ত্রি পরিষদের সদস্য হতে যাচ্ছেন। বিএনপি র একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায় ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির একজন সৎ উচ্চশিক্ষিত এবং তার পিতা একজন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার সৎ নিষ্ঠাবান তিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশের জন্য কাজ করে গেছেন তার ওই ধারাবাহিকতায় বিশ্লেষণ করে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জামিরকে মন্ত্রী সভার সদস্য করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পঞ্চগড় জেলার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আগামী দু-একদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর মন্ত্রী পরিষদ গঠন করা হবে সেই মন্ত্রি পরিষদে পঞ্চগড় ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে মন্ত্রিত্ব দেয়া হতে পারে বলে জানিয়েছেন পঞ্চগড় জেলা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা। তবে তারা আরো জানিয়েছেন পঞ্চগড় জেলার গণমানুষের দাবির প্রেক্ষিতে একজন স্বচ্ছ সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সুদৃষ্টি কামনা করেন।