সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আলোচনা সভা ও রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় রোগীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক উপ-পরিচালক ডাঃ মাহবুবুর রহমান স্বপন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আবুল কালাম, ডাঃ এনামুল হক খান, ডাঃ গৌতম তালুকদার, ডেন্টাল সার্জন ডাঃ অসীত রায়, ডাঃ নুরুজ্জামান সিফাত, ডাঃ সাইফুল ইসলাম, ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, বর্হি-বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু, দরগাপাশা গ্রামের শালিশী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর চৌধুরী, নাসিং সুপারভাইজার রুপালী দাস, নাসিং অফিসার বুরহান উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স রুবি আক্তার, রুনা আহমেদ, ওয়ার্ড ইনচার্জ খাদিজা বেগম, স্টাফ নার্স মোহসিনা শারমিন, হুমায়রা আক্তার, স্বর্ণা রাণী দেব নাথ, ঠিকাদার হোসাইন আহমদ, ওয়ার্ড বয় রুমান আহমদ প্রমুখ।