শিরোনাম :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমতলীতে ধীরগতিতে সংস্কার কাজ, নিত্যদিনের যানজট ভোগান্তিতে যাত্রীরা  বোদায় পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের বিদায় সংবর্ধনা  প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেয়ার হুমকি  বন্ধ চা কারখানা খুলে দিতে পঞ্চগড়ে চা চাষীদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ১ গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় সবাই ফেল  রাজিবপুর উপজেলা চত্বরকে মাদক মুক্ত রাখতে প্রসাশনের উদ্যোগ কুমিল্লায় ৫ সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল  শাল্লায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিরিক
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বন্ধ চা কারখানা খুলে দিতে পঞ্চগড়ে চা চাষীদের মানববন্ধন

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ে বন্ধ থাকা উত্তরা গ্রীণ টি নামে একটি চা কারখানা চালু করার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সামনে পঞ্চগড় জেলার ক্ষুদ্র চা চাষী ও শ্রমিকরা এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় চা চাষীরা অভিযোগ করে বলেন, পঞ্চগড় জেলার সদর উপজেলার কেচারা পাড়া এলাকায় ২০২০ সালের শুরুতে উৎপাদন শুরু করে দীর্ঘদিন ধরে কারখানা চাষীদের কাছে নায্যমূল্যে চা পাতা কিনছে। তবে ২০২৫ সালের নভেম্বর মাসের দিকে নিবন্ধন না থাকার কারণে বন্ধ করে দেয় বাংলাদেশ চা বোর্ড। এতে কারখানাতে চা পাতা দেয়া সহস্রাধিক চা চাষী বিপাকে পড়েছেন। গত চা মৌসুমে সমতলের চা জাতীয় উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখে। কারখানাটি এবার বন্ধ থাকলে জাতীয় উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে এবং চা চাষীরা ক্ষতিগ্রস্থ হবেন। চা কারখানা বন্ধ থাকলে সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে চাষীদের দামে কর্তন, ওজনে কর্তন করে পূর্বের মত নানা সমস্যার সৃষ্টি করবে।

বক্তারা আরো বলেন, যদি কারখানার সাথে চা বোর্ডের অফিশিয়াল কাগজপত্রের বিষয় থেকে থাকে তাহলে তারা সেভাবে সমাধান করবে। আগামী ১লা মার্চ থেকে নতুন মৌসুমে কারখানা যেন চা পাতা কেনা শুরু করতে পারে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চা বোর্ডের প্রতি আবেদন।

পরে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন চা চাষীরা। স্মারকলিপি গ্রহণ করে উর্ধ্বতন কর্মকতাদের কাছে পৌছানোর কথা জানান চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান।

এ সময় চা চাষী রফিকুল ইসলাম, সোহেল রানা, রফিকুল ইসলাম আর্মি, পঞ্চগড় চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক