শিরোনাম :
বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ শিশু রামিসা হত্যার বিচার ও ঈদযাত্রায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন মাদকবিরোধীরা মাদক কারবারিদের আতঙ্কে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন পাগলা মহিষের তাণ্ডবে নিহত ১, আহত অন্তত ২০ আপোষ মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বরগুনায় খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ। ধর্ষক আটক

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলীতে খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে।

শনিবার গভীর রাতে ওই এতিম শিশুর স্বজনরা থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ধর্ষক খালু আলমগীর মৌলভীকে আটক করে থানায় নিয়ে আসে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ওই এতিম শিশুকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্তের নাম :আলমগীর মৌলভী(৩৭)। তিনি উপজেলার কুকুয়া রায়বালা এলাকার মৃত নুর সেনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ধর্ষক থানায় আটক রয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদত মো: হাসনাইন পারভেজ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূএে জানা যায়, ওই এতিম শিশু তার খালা-খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত সোমবার (১৮ মে) সকালে ঘরে একা পেয়ে এতিম শিশুর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু আলমগীর মৌলভী।

এ সময় সে চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং হাতপা বেঁধে চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। রবিবার (২৩ মে) রাতে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই এতিম শিশু।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদত মো: হাসনাইন পারভেজ জানান, রাতে সংবাদ পেয়ে ধর্ষক আলমগীর মৌলভীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930