শিরোনাম :
রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহার কেন জরুরি? মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ পিএসসির পরীক্ষার্থী ও শিক্ষকদের পিএসসি অফিসের সামনে বিক্ষোভ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পদ্ধ নিবেদন করলেন প্রধানমন্ত্রী একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা মিথ্যা তথ্য দিয়ে কর্মকর্তাদের হয়রানি ও তদন্ত হচ্ছে ঘুষ বাণিজ্যের অপ-প্রচারের প্রতিবাদ কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি হাজী তাজুল ইসলাম স্বস্ত্রীক ওমরা হজ্ব পালনে মক্কা ও মদিনা যাচ্ছেন আবাসন খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে নামাজীদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : বরানগর বারুইপাড়া তরুণ দল কালীপুজো প্রাঙ্গণের সংযোগস্থলে, বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত অঞ্চলের নাগরিকদের নিয়ে ১৪ ই ফেব্রুয়ারি সকাল ৯ টায় এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন।

এই প্রতিযোগিতা শুভ সূচনা করেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল, প্রাক্তন কাউন্সিলর সরমা পাল।

এছাড়া উপস্থিত ছিলেন সঞ্জয় কৃষ্ণ পাল, সত্যেন জানা, সৌরভ জানা, তনেন ব্যানার্জি, আরতি রায়, গৌরি বিশ্বাস, মানু নাথ, গোপাল ঘোষ, তামসি, ইন্দ্রানী, শিলা সহ অন্যান্যরা।

শুভ সূচনার পর সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

এই ক্রীড়া প্রতিযোগিতায় যাহারা অংশগ্রহণ করবেন, তাহাদের জন্য ২ দিন সময় বেঁধে দিয়েছিলেন ১২ই ফেব্রুয়ারি ও ১৩ই ফেব্রুয়ারি, এই প্রতিযোগিতায় দশ থেকে কুড়ি বছরের ছেলে মেয়েরা নাম নথিভুক্ত করতে পারবেন।

প্রতিযোগিতার বিষয় ছিল—মিউজিকাল চেয়ার, চামচ গুলি নিয়ে হাঁটা, জিলিপির দৌড়, হাড়িভাঙ্গা।  প্রতিটি প্রতিযোগিতায়, প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতায় বড়দের জন্য ছিল হাড়িভাঙ্গা ও মিউজিক্যাল চেয়ার, এতে ছেলেমেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের হাতে পুরস্কার তুলে দেন, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে নয় নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ও কাউন্সিলর রামকৃষ্ণ পাল মহাশয় বলেন, প্রতিবছরই আমরা এই দিনটিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি, অঞ্চলের সকল ছোট ছোট ছেলে মেয়ে ও অভিভাবক অভিভাবিকা দেরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানাই, আমার ডাকে সাড়া দিয়ে যেভাবে এই প্রতিযোগিতা কে সুন্দরময় করে তোলেন এলাকাবাসী আমরা সকলের কাছে কৃতজ্ঞ।, এবং এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের যে ট্যালেন্ট , বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়েই দেখতে পাওয়া যায়, আমি চেষ্টা করি সকলকে নিয়ে সারা বছর ধরে সমাজসেবা মূলক থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করি, যাহাতে এলাকাবাসী কিছুটা হলেও আনন্দ পায় এবং আমি সকলকে একত্রিত করার চেষ্টা করি। আর সবাই পাশে থাকে বলে সকলকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক