ইনসাফ ডেস্ক : বাংলাদেশ নাগরিক পার্টি গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, গণতন্ত্রের মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর মৃত্যুতে দেশব্যাপী এক নজিরবিহীন শোকের ছায়া নেমে এসেছে। তিঁনি একাধারে ছিলেন সাহসী নেতা, অদম্য সংগ্রামী ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ তিনবার স্বাধীনভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী পেয়েছেন এবং তিনি ছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে অন্যতম প্রথম নারী প্রধানমন্ত্রী।
বাংলাদেশ নাগরিক পার্টি তাঁর স্মৃতি ও দেশের প্রতি তাঁর অবদানকে সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাঁর রুহের মাগফেরাত ও বিদ্রোহী আত্মার চির শান্তি কামনা করছি। তাঁর পরিবার, সু অনুরাগী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।