মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী শ্রমিক কর্মচারী সংসদ রেজি নং- বি- ১৯৩৩ ( সিবিএ) র উদ্যোগে কুমিল্লা ইকোনমিক জোন স্থাপনের দাবিতে মানব বন্ধন পালন করেন।
সিবিএ সভাপতি জনাব কাজী জসীম মান্নার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি উৎবাদুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী তাজুল ইসলাম, সদস্য সচিব মোঃ জালাল উদ্দীন জালাল। কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। সিবিএ সহ সাধারণ সম্পাদক রিপন প্রমুখ।
বক্তারা বলেন দেশে ১০০টি ইকোনমিক জোন যখন অনুমোদন হয় কুমিল্লা ইকোনমিক জোন নামে একটি ইকোনমিক জোন সরকার অনুমোদন দেন। এই ইকোনমিক জোনটি কুমিল্লা জেলার তিতাস উপজেলার আওতাধীন। এই জোনে যারা ব্যবসা, বাণিজ্য ও গ্যাস ব্যবহার করবে তাদের সকলের ব্যবসায়ী তাদের অফিস ঢাকায় তাই তারা ঢাকামুখি থাকতে চায়।
যেমন গোলাম মোস্তফা তিনি মেঘনা গ্রুপের প্রতিষ্ঠাতা মানববন্ধন শেষে কুমিল্লা জেলা প্রশাসকেকে বাখরাবাদ গ্যাস শ্রমিক কর্মচারী সংসদ সিবিএর পেট্রোবাংলা তথা জ্বালানী মন্ত্রনালয়ের একটি স্বারকলিপি প্রদান করেন। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি হোমনা উপজেলায় আরওিএকটি ইকোনমিক জোন হচ্ছে। এই ইকোনমিক জোনেও যেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড হইতে গ্যাস সরবরাহ করা হয় এই দাবি জানান।
বক্তারা আরো বলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অতিতে।
তিনবার টুকরো হয়ে প্রথমে গ্যাস ফিল্ড, ২য় বার ট্রান্সমিশন লাইন কর্তন করে।
৩য় বার ওয়ান ইলিভেনের সময় উপদেষ্টা জনাব মোঃ হুসেইন জিল্লুর রহমান বাখরাবাদকে চট্টগ্রামের অংশ দিয়ে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নামে আলাদা কোম্পানী তৈরী করেন। ১৯৮৮ সালে ঘ্যাস ফিল্ড, ১৯৯৪ সালে, ২০১০ সালে কর্ণফুলী প্রতিষ্ঠা হয়।