এম আই আকাশ, বোদা পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয় ।
শুক্রবার ২৮ নভেম্বর পবিত্র জুম্মার নামাজ শেষে বোদা বাজার জামে মসজিদে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি 'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর ব্যাক্তিগত উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে এ সময় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লীগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন বোদা বাজার জামে মসজিদের খতিব।