শিরোনাম :
সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী নরেন্দ্র মোদি : মমতা

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

ইনসাফ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের জামাতে যোগ দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান জানান।

শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজ্যের সবচেয়ে বড় জামাত হয়েছে রেড রোডে। মমতা ঈদের শুভেচ্ছা বিলানোর পর রেড রোডে আগত মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবছর কলকাতার ধর্মতলার রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আজ সকাল থেকে ছিল ঝিরঝিরে বৃষ্টি। তবে তাতে নামাজে কোনো ব্যাঘাত ঘটেনি। এসেছেন দলে দলে মুসল্লি। দেখা গেছে মুসল্লিদের মধ্যে আনন্দের জোয়ার। একবারে শিশু থেকে প্রবীণেরা ছিলেন। সবাই কোলাকুলি করেছেন।

নামাজ শেষে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বিনিময় করেন। সেই সঙ্গে রাজ্য ও দেশের উন্নয়ন ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আবেদন জানান। মমতা বলেন, ‘এসআইআরে অনেকের নাম কাটা গেছে। আমি তাই নিয়ে লড়াই করছি। আদালতে গিয়েছি। সবার জন্য আমার এই লড়াই জারি থাকবে।’ মমতা জোরের সঙ্গে বলেন, ‘আমাদের অধিকার মোদিজিকে কেড়ে নিতে দেব না।’ মমতা কটাক্ষ করে এ কথাও বলেন, ‘উনি যখন সৌদি আরব বা দুবাই গিয়ে হাত মেলান, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে?’

মমতা কটাক্ষ করে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিজি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।’ মমতা হুমকির সুরে বলেন, বাংলাকে যে টার্গেট করবে, সে জাহান্নামে যাবে। তাই মমতা এই রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আবেদন জানান। বলেন, ‘আমি ভারতীয়দের নিয়েই গর্বিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক