মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ০৭ নং ওয়ার্ডের হরিপুর ও ০৩ নং ওয়ার্ডের বৈঠাকালী নতুন পাড়া গ্ৰামে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ ৪ই ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টায় কালী মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হরিপুর গ্ৰামের হরি মন্দির কমিটির সভাপতি বিজয় তালুকদার। জুয়েল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের (প্রস্তাবিত) সভাপতি ও ৮২গ্ৰাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দিরের সভাপতি বরুণ সরকার, মধ্যনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিটু তালুকদার ।
এ সময় বক্তারা বলেন কামরুজ্জামান কামরুল বিভিন্ন পথসভায় বক্তব্যে বলেন আমি হিন্দুদের ভ্যান গার্ড হিসেবে কাজ করি। হিন্দু ধর্মালম্বীদের সবধরনের উৎসবে উপস্থিত থাকি। আগামী ১২ই ফেব্রুয়ারি স্বাধীনতার পক্ষের শক্তি কামরুজ্জামান কামরুল কে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। উঠান বৈঠকে উপস্থিত কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট দিবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন