শিরোনাম :
সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মধ্যনগর মাদানিয়া কওমী মাদ্রাসার ছাত্র জোনায়েদ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন।  উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, দিশারী শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মৌজা আলী তালুকদার এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি এম. এম. এ. রেজা পহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদিন জহিরুল, সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না, শিহাব মিয়া প্রমুখ।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক