সুরঞ্জন তালুকদার (বিশেষ প্রতিনিধি) : ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মালম্বীদের আসন্ন অষ্টমী স্নানযাত্রা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৪শে মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ।
সভায় উপস্থিত ছিলেন জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংসদ সদস্য, ময়মনসিংহ-৪ (সদর) মোঃ রোকনুজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মাদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ সহ অন্যান্য সুধীজন।
সভায় বক্তারা বলেন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব অষ্টমী স্নান যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয় সকলের সহযোগিতা কামনা করেন।