মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্টের খাবারের এর মান দিন দিন ক্রমশ নিন্মমানের দিকে ধাবিত হচ্ছে ।
জানা যায়, একজন ভোক্তা খাবার খেতে ছন্দু এন্ড রেস্টুরেন্টে এর টমছমব্রীজ শাখায় যান। খাবার খাওয়ার প্রাক্কালে তিনি খাবারের প্লেটে খাবারের সাথে মাছি পান। এ বিষয়ে উক্ত শাখার সুপারভাইজারকে অবহিত করলে তিনি জানান "মাছি খাওয়া সুন্নত "। মাছি খেলে তেমন কোন সমস্যা হয় না।
এ ঘটনায় উক্ত রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বললে, তিনি খাবারের প্লেট বদলে দেয়ার কথা ভোক্তাকে প্রস্তাব দেন কিন্তু তিনি এ বিষয়ে কোন সঠিক পদক্ষেপ নেননি।
প্রসঙ্গত, ছন্দু হোটেল ও রেস্টুরেন্ট এক সময়কার বিখ্যাত খাবার হোটেল, কিন্তু বর্তমানে তারা খাবারের গুণগত মান বজায় না রেখে রান্নাকৃত খাদ্য ঢাকনা দিয়ে ঢেকে না রেখে নিজেদের সুনাম ক্ষুন্ন করছে। তাছাড়া অস্বাস্থ্যকর খাবার খেয়ে মানুষ ক্রমাগত অস্বস্তের দিকে ঝুঁকে পড়ছে। নিজেদের ব্যবসায় প্রবৃদ্ধি লাভের জন্য কর্তৃপক্ষ এতটাই মরিয়া যে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথার তাদের মাথাই আসেনা। ভুক্তভোগী প্রশাসনের কাছে এ ঘটনায় দৃষ্টি আকর্ষন করছে।