'সাইফুন্নাহার শিউলি'
কিছু সম্পর্ক এমন হয়,
না সেটা পুরোপুরি বন্ধুত্বের,
না সেটা পুরোপুরি ভালোবাসার
সে সম্পর্কের কোন নাম থাকেনা।
না থাকে দাবী,
না কোনো অধিকার।
থাকে শুধু মোহময় একটা অদ্ভুত টান
সেই টান থেকে নিজেকে মুক্ত করা যায়না,
আবার জীবনে জড়ানোও যায়না
অদৃশ্য সেই সম্পর্কের নামই হয়তো মায়া।
মায়া একটা সর্বনাশী, নীরব ঘাতক
এটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়।
বাঁচতে দেয়না,
আবার সহজে মরতেও দেয়না।