শিরোনাম :
রাহুল অরুণোদয়ের মৃত্যুতে টালিউডে শোকের ছায়া ৪ সন্তানসহ ঢাকায় এসে নিখোঁজ মাদারগঞ্জের গৃহবধূ জুক্তি পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা আটোয়ারিতে অধ্যক্ষকে যোগদানে বাধাঁ, অধ্যক্ষসহ আহত ৬ রাজিবপুরে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি যাদুকাটা নদীর পাড় ধসে শ্রমিকের মৃত্যু তেঁতুলিয়ায় অসহায় নারীদের ওপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবের সংবাদ সম্মেলন লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু 
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

যাদুকাটা নদীর পাড় ধসে শ্রমিকের মৃত্যু

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের ভয়াবহ পরিণতি ঘটেছে। আজ রবিবার ২৯ মার্চ ভোরে বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া-ঝালরটেক এলাকায় নদীর পাড় ধসে লিয়াকত আলী (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ ই আগস্টের পর থেকে বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে তালহা (৩০) ও তার ভাইপো তানসি (২৯) এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাদের নেতৃত্বে একাধিক জোগাল তৈরি করে দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলায় বালু উত্তোলনের সময় হঠাৎ নদীর পাড় ধসে পড়ে। সহকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে লিয়াকত আলীকে উদ্ধার করেন, কিন্তু তখন পর্যন্ত তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অবাধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে নদীর পাড় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। সচেতন মহল দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো আমিনুল ইসলাম লিয়াকত আলী মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,ময়না তদন্ত শেষে মৃত্যুর মূল কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক