শিরোনাম :
১১দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে পটুয়াখালী জেলা ১১ দলীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা সাভারে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা নস্যাৎ, উদ্ধার কোটি টাকার সম্পত্তি শাল্লায় প্রকাশ্য হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব জাকির হোসেন এক সাক্ষাতে এমপিওভূক্তিতে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বগুড়া-৬ বিজয়ী বাদশা আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, ২-৩ ডিগ্রি সে. বাড়তে পারে রাতের তাপমাত্রা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ রাজিবপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

রাজিবপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এফ. এম. শামীম-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে বর্ণাঢ্য ও আনন্দঘন করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নববর্ষের দিন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা, লোকজ মেলা আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান, ডাক্তার সারোয়ার জাহান, উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,

উপজেলা জামায়াতী ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষক, এছাড়াও রাজনৈতিক ব্যক্তিরা ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি উদযাপনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা নতুন করে জাগ্রত হয়। তাই এ বছরের উদযাপন যেন সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এ. এফ. এম. শামীম বলেন, “পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক