রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী সীমান্ত এলাকায় ভারতীয় বুনো হাতির তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি করেছে বলে জানা গেছে।
সীমান্ত বাসী সূত্রে জানা গেছে বুধবার ভোর ৪ টার দিকে আর্ন্তরজাতিক মেইন পিলার ১০৭২ এর নিকট দিয়ে ভারত থেকে ৭/৮টি হাতি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পরে।
ফলে সীমান্ত এলাকার ভূট্টা, বাদাম, বীজতলা ও একটি বাড়িতে ঢুকে আঙ্গিনায় রাখা ১২/১৩মণ আমন ধান নিমিষেই খেয়ে চলে যায়। এছাড়া ২০ বিঘা ক্ষেতের ফসল মাটির সাথে পিষে দিয়েছে। তবে বাড়ির ঘরের কোন ক্ষতি করেনি।
বালিয়ামারী গ্রামের আব্দূল আজিজ দেওয়ানী জানান, বুনো হাতির দলটি সীমান্তে ঢুকে বালিয়ামারী বাজারের পূর্ব পাশে নদীর তীরে অবস্থিত আসাদুল হক অরফে উক্কুন এর বাড়ির উঠানে রাখা ধান খেয়ে গেছে। তিনি আরও জানান, তবে সীমান্ত দিয়ে আসার পথে হাতির পায়ে পৃষ্ট হয়ে তার ১০ বিঘা জমির সরিষা, ভূট্টা, বাদাম ও বীজতলা ক্ষতি করেছে।এছাড়া লুৎফর রহমানসহ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক আসাদুল হক জানান,আমি কামলা নিয়ে আমন ধান ডাংগাইয়া বাড়ির ভিতরে রাখি। ধান বিক্রি করে দিয়েছিলাম সকালে ব্যাপারী ধান নিয়ে যাবে। কিন্তু হাতির দল আমার ক্ষতি করে গেলো।
বালিয়ামারী বাজার পাড়া গ্রামের আব্দুস সবুর বলেন, তার এবং তার স্কীমের পাশে শ্যালো মেশিনের ৩টি পাম্পসেট উখরে ফেলেছে।
বালিয়ামারী পশ্চিম পাড়া গ্রামের সুজায়েত হোসেন বলেন, তার মাটি কাটার বেশ কয়েকটি পাইপ ভেঙ্গে মুচরে ফেলেছে।
রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস হাতির তাণ্ডবে ক্ষতির কথা স্বীকার করে বলেন,প্রতি বছরই হাতির দলটি সীমান্তবাসীর ক্ষতি করে। কিন্তু তেমন কোন কার্যকরী ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
তবে সীমান্ত বাসীর দাবী বুনো হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।