রাজিবপুর, কুড়িগ্রাম, প্রতিনিধি : ভূমিহীনদের জমি দখল করে এবং ভূমিহীন করা জমি ক্রয় দেখিয়ে বিদ্যালয়ের জমি দান করা প্রতিষ্ঠানের সাইনবোর্ড খুলে নিলেন প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান।
শনিবার বেলা ১১ টার দিকে উক্ত সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন এলাকা বাসী।
স্থানীয় বাসী সূত্রে জানা গেছে, ২০১৪ সালে রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী বাজারের পাশে বালিয়ামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। শুরু থেকেই তিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সরকারের পটপরিবর্তনের কারণে তিনি এখন সভাপতি নন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হলেন গণ জাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকারের বাবা মতিউর রহমান। তিনি মরহুম লালমন মিয়ার দ্বিতীয় স্ত্রী মালেকা বেওয়া গং এর নিকট থেকে সরকারি লিজ নেয়া ৫০ শতক জমি তার স্ত্রী হাসনা ভানু, পুত্র হুমায়ূন কবীর এবং শ্যালক কামরুজ্জামান দাতা সদস্য করেন। উক্ত বিদ্যালয়ে দান করা সম্পত্তি যাহা সোনা মিয়া গং পিতা লালমন ১/৪/১৯৭৫ইং হতে সরকার কর্তৃক বন্দোবস্ত পান।
কিন্তু লালমন এর আগের স্ত্রীর ২ পুত্র নশের ও সোনা মিয়া অংশ টুকু এস এ খতিয়ান ভূক্ত থাকা সত্ত্বেও জমি জবর দখল করে খাচ্ছিল প্রতিষ্ঠা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান। তাদের কে বুঝাতো ওই জমি তাদের নয়।
পরে সোনা মিয়া গং খোঁজ খবর নিয়ে দেখেন উক্ত খতিয়ানের ৫০ শতাংশ মধ্যে ৬ শতক জমি তাদের নামে এস এ খতিয়ান ভূক্ত। পরে বাকি ৪৬ শতক খতিয়ান ভূক্ত করার জন্য কুড়িগ্রাম আদালতে মামলা করেছেন।
এ ব্যাপারে সোনা মিয়া চর রাজিবপুর সহকারী কমিশনার ভুমি অফিসে অভিযোগ করলে, সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস কে দায়িত্ব দেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস শনিবার উক্ত জমি থেকে ভূমিহীন সোনা মিয়া গং দের দিতে চাইলে মতিউর রহমান বিদ্যালয়ের সাইনবোর্ড খুলে নিয়ে যান। এ ব্যাপারে তিনি উপস্থিত জনতা বলেন, এখানে তিনি স্কুল রাখবেন না। বিষয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।