মোঃ মাসুম সরদার, খুলনা প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রূপসী রূপসা মায়ের গর্বিত সন্তান জিএম কামরুজ্জামান টুকু।
তিনি উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাংগা গ্রামের মরহুম ছিকমত গোলদারের সেজ ছেলে।
ছাত্র জীবন থেকে রাজনীতিকে মনেপ্রাণে লালন করে বেড়ে ওঠা এই সমাজ সেবক একাধারে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক/সভাপতি। তিনি খুলনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, যুগ্ন -সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন জিএম কামরুজ্জামান টুকু। তাকে ঘিরে উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ঝড় শুরু হয়েছে।
রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত নেতা ও কর্মী গড়ার কারিগর হিসেবে পরিচিত জিএম কামরুজ্জামান টুকু দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, শিক্ষিত, নম্র ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। পাশাপাশি একজন সমাজসেবক হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে ঘিরে আলোচনা চলছে। সাধারন ভোটারের মতে,রূপসার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন।
এ বিষয়ে তিনি বলেন, “আমি সারা জীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থেকেছি। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। নির্বাচিত হলে রূপসী রূপসাকে একটি আধুনিক, দুর্নীতি, মাদক, চাদাবাজমুক্ত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, অবহেলিত রূপসা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার দোয়া/ আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।
স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং স্বচ্ছ ইমেজের কারণে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে কামরুজ্জামান সবার শীর্ষে।