শিরোনাম :
সুনামগঞ্জ দিরাইয়ে ২১শে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম এর লোক উৎসব মেহেরপুরে গাংনীতে তেল পাম্পে হট্টগোল, মোবাইল ছিনতাই মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকার : চিফ হুইপ ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার কুমিল্লা কালিরবাজারে বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় নৃশংসভাবে শিশু রিফাতকে গলা কেটে হত্যা পলাতক তিন আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হটাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়িসহ কৃষিক্ষেত; ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কুমিল্লার টাউনহল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শেরপুরে দুই জামায়াত কর্মী আটক ও মুচলেকায় মুক্তি

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা-এ ফিতরার নামে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কর্মীকে স্থানীয়রা আটক করেছেন।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাঘরা-দরগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঈদের দিন রাতে ভোটারদের মধ্যে জনপ্রতি প্রায় ৩০০ টাকা করে বিতরণ করা হচ্ছিল, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

পরে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করেন। অভিযুক্তরা টাকা বিতরণের বিষয়টি অস্বীকার করে এটিকে ফিতরার টাকা বলে দাবি করেন। দোষ স্বীকার না করায় মোবাইল কোর্ট পরিচালনার সুযোগ না থাকলেও পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে স্থানীয় এক জামায়াত নেতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, নির্বাচনী প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ ধরনের টাকা বিতরণ করা হয়েছে, যা সুষ্ঠু ভোটের জন্য ক্ষতিকর।

অন্যদিকে, নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক