মোঃ আসিফুজ্জামান আসিফ : ঢাকার সাভারে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে ধামরাইয়ের ফুটনগর এলাকায় ঘুরতে যাওয়া দুই বন্ধুকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাদের এনাম মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে, ধামরাইয়ে রাস্তার কাজে নিয়োজিত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়। পরে তাদের লাশও এনাম মেডিক্যালে আনা হলে পুলিশ মর্গে প্রেরণ করে।