মোঃ জহিরুল ইসলাম, সাভার প্রতিনিধি : সাভার প্রেসক্লাবের উদ্যোগে আজ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠনের নেতারা।
এছাড়াও সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাবের সদস্য অত্র এলাকার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়ও বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।