মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপি আজ সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল লিখিত বক্তব্যে বলেন, বিএনপি একটি বৃহত্তর সংগঠন সেই সংগঠনের তেঁতুলিয়া উপজেলায় নেতৃত্ব দানকারী সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মনগড়া মিথ্যা বানোয়াট উদ্দেশ্যে পনোদিতভাবে গতকাল ফেসবুকে দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উপজেলা বিএনপি মনে করে একটি বৃহত্তর দলের বিরুদ্ধে মিথ্যাচার করে বক্তব্য দেয়া রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তাই তেঁতুলিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তার এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহবান জানাচ্ছি।প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান অনেক নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করেছেন। কোন চাঁদাবাজ সন্ত্রাসীর বিএনপির ঠাই নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, উপজেলা বিএনপির এক নেতা বলেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা। এনসিপির মুখ্য সংগঠকের বিরুদ্ধে ইতিপূর্বেই অনেক চাঁদাবাজির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, আজকে তিনি মিথ্যা বক্তব্য দিয়ে উপজেলা বিএনপির সম্মান বিনষ্ট করার অপপ্রয়াসে লিপ্ত।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, ১ নং বাংলাবান্দা ইউনিয়ন বিএনপি'র সম্পাদক রাশেদ সরকার, ২ নং তিরনয়হাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক আমান, ৪ নং শালবাহাান ইউনিয়ন বিএনপি'র সভাপতি মতিয়ার রহমান, ৫ নং ইউনিয়ন বিএনপি'র সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ওলামাদলের সভাপতি সোহরাব আলী, যুবদলের আহ্বায়ক আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহ্বায়ক হামিদুল হাসান লাবু, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল তাঁতি দলের সদস্য সচিব আলামিন জীবন, সহ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।