কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে অগ্নিকান্ডের ঘটনা জনগণের মধ্যে আশংকা দেখা দিয়েছে একটা বড় ধরনের সিরিজ নাশকতার। সিরিজ অব ইনসিডেন্স যখন হয় তখন বুঝতে হবে, কালো হাত কাজ করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করা। বাংলাদেশ ঠিকমত চলছে না এটা আন্তর্জাতিক পর্যায়ে দেখানোর জন্য দেশীয় এবং বিদেশী শক্তির হাত আছে বলে মন্তব্য করেন কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ নিয়ে জামায়াতের সেক্রেটারির বক্তব্যের বিষয়ে তিনি বলেন, জামায়াত যেকোন সময় তাদের কথা ও অঙ্গীকার বরখেলাপ করতে পারে।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছেন, নির্বাচনের কমিশনের পক্ষে সম্ভব একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা।
তিনি বলেন, অনেক আগেই সাংগঠনিক ভাবে কুমিল্লাকে কুমিল্লা বিভাগের মযার্দা দিয়েছে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপির নেতারা।
চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে যান আমরা বিএনপি পরিবার, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন। এ সময় আমরা আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। তিনি ‘নির্দেশ দেন জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।