তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শাখা কমিটি গঠন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলার প্রবীণ শিক্ষক লোকেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাসকে সভাপতি এবং সহদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার দাসকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম (সহকারী শিক্ষক, মির্জাকান্দা সপ্রাবি), অর্থ সম্পাদক কবির মিয়া (সহকারী শিক্ষক, সীমেরকান্দা সপ্রাবি নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট জেলা কমিটির অনুমোদন নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।
এ দিকে নতুনকমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আনন্দের আমেজ পরিলক্ষিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানাচ্ছেন।