মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : 'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত। জেলা সমবায় অফিসের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ইউসিসি লি. সভাপতি মোহাম্মদ আলী, সুনামগঞ্জ সমবায় কর্মকর্তা কর্মচারী সমিতির সহ-সভাপতি জিতেন্দ্র সূত্রধর, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতি লি. সভাপতি মো. শাহীন আহমদ, জানিগাঁও সমবায় সমিতি লি. সভাপতি ফারুক আহমদ, ইকবালনগর মৎস্যজীবী সমবায় সমিতি লি. সভাপতি আতাউর রহমান, চন্দ্রমল্লিকা বহুমূখি সমবায় সমিতি লি. সাধারণ সম্পাদক মিজানুল হক সরকার, ডিডিএস সভাপতি এম. তাজুল ইসলাম তারেক।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মো. মাসুদ আহমদ।
সভায় বক্তারা বলেন, সাম্য ও সমতা বলতে সবাই সমান। সকলে মিলে নিজেদের উন্নয়ন করতে হবে। সততা নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়ন হবে।
আলোচনা সভার আগে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় উত্তোলন করা হয়।