মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর-৪ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কারা নির্যাতিত নেতা আবুল মনসুর শওকতের উদ্যোগে নির্বাচনী এলাকায় গণ সংযোগ ও ৩১ দফা বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট, পলাশ, ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণ সংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ করেন তিনি। পরে সন্ধ্যায় উপজেলার পলাশ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার একান্ত সহকারি সচিব আতাউর রহমান। পলাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুছ ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কদ্দুছ, সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, জেলা যুবদল নেতা আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুবদল নেতা আশরাফুল আলম, ছাত্রদলের সদস্য সচিব কোহিনূর আলম,যুবদলের সাবেক আহবায়ক আলী আহমদ, পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন, গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল হক, আলম হোসেন, সলুকাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেলাল মিয়া, মজিবুর রহমান, জমির হোসেন ও নিজাম উদ্দিন সরকার প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও সুদক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমরা তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা, রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যারা সোচ্চার ও নিবেদিত ছিলেন সেইসব পরীক্ষিত নেতাকর্মীদেরকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই। বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক বিএনপি নেতা আবুল মনসুর শওকত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ৪ঠা আগস্টের আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন। এর আগে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সুনামগঞ্জের রাজপথে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত হলেও একটি বারের জন্য তিনি রাজপথ ছাড়েননি এবং দলের জন্য স্বীয় ত্যাগ শ্রম সাধনা অব্যাহত রেখেছেন।