শিরোনাম :
৭৪ তম বর্ষে পদার্পণ করলো শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালী মাতার পূজা  হাওর রক্ষা বাঁধে দূনীর্তিতে জিরো টলারেন্স : পানি সম্পদমন্ত্রী ৯ লাখ টাকার ফসল রক্ষায় প্রায় ১৬ লাখ টাকার ‘বেড়িবাঁধ’ বরাদ্দ নিয়ে নানা প্রশ্ন পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে হুমকির মুখে জৈব বৈচিত্র ও দেশী মাছ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ খাল খনন ও নদী ব্যবস্থাপনার মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা শক্তিশালী করা হবে : প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমতলীতে ধীরগতিতে সংস্কার কাজ, নিত্যদিনের যানজট ভোগান্তিতে যাত্রীরা  বোদায় পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের বিদায় সংবর্ধনা  প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেয়ার হুমকি  বন্ধ চা কারখানা খুলে দিতে পঞ্চগড়ে চা চাষীদের মানববন্ধন
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

হাওর রক্ষা বাঁধে দূনীর্তিতে জিরো টলারেন্স : পানি সম্পদমন্ত্রী

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতি মুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আমরা জিরো টলারেন্সে আসার চেষ্টা করছি। সেই সঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এ কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

এ সময় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিশিষ্ট ঠিকাদার মো আবুল কালাম, বিএনপি নেতা নাসির মিয়া,বাগলী শুল্ক স্টেশনের সভাপতি বিএনপি নেতা মো কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক