কুমিল্লা প্রতিনিধি : ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্যাম্পাসে তারুণ্যের মিলনমেলা বসে।
সোমবার ২৪শে নভেম্বর সকালে বেলুন ও পায়রা উড়িয়ে ১২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামে কলেজ জুড়ে এই তারুণ্যের মিলনমেলা বসে।
এরপর শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন বর্ণাঢ্য শোভাযাত্রায়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
নেচে-গেয়ে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো: এহছানুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শাহ আলম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, গৃহায়ন ও গণপূর্তের সচিব মোঃ নজরুল ইসলাম।