খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে তেঁতুলিয়ায় জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে তেঁতুলিয়া চৌরাস্তায় বাজারে পিআর পদ্ধতি সহ ৫ দাফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা জামাতের আমির সহকারী অধ্যাপক, মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন, বিশেষ অতিথি ছিলেন পঞ্চগর জেলা শাখার জামাতের সিক্রেটারী এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন, তেতুলিয়া থানা শাখার জামাতের আমির মাওলানা আব্দুল হাকিম, তেতুলিয়া জামায়াতে ইসলামী থানা শাখার সেক্রেটারী হাবিবুর রহমান তেঁতুলিয়া উপজেলা, জামায়াতে ইসলামী বাংলাদেশ থানা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, তেতুঁলিয়া উপজেলা সদর ইউপির জামায়াতে ইসলামী সেক্রেটারি জয়নাল আবেদীনসহ প্রমুখ ব্যক্তি বর্গ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তেঁতুলিয়া বাংলা বান্ধা মহাসড়কসহ শহরের প্রধান সড়ক ঘুরে তেঁতুল তলা চৌরাস্তা বাজার এলাকায় গিয়ে শেষ হয়।