কুমিল্লা প্রতিনিধি : আজ সোমবার ২২ সেপ্টেম্বর কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া মহোদয়ের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।