পঞ্চগড় জেলা প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে তেঁতুলিয়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খুসরু। আলোচনা সভায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এসএম আকাশ, তেঁতুলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেদুল ইসলাম, তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, তেঁতুলিয়া এলজিইডি কর্মকর্তা ইদ্রিস আলী, তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, তেঁতুলিয়া উপজেলা আইসিটি অফিসার নবিউল কারিম, তেঁতুলিয়া সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলীকর্মকর্তা মিঠুন কুমার রায়সহ প্রমুখ।