শিরোনাম :
রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহার কেন জরুরি? মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ পিএসসির পরীক্ষার্থী ও শিক্ষকদের পিএসসি অফিসের সামনে বিক্ষোভ একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পদ্ধ নিবেদন করলেন প্রধানমন্ত্রী একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা মিথ্যা তথ্য দিয়ে কর্মকর্তাদের হয়রানি ও তদন্ত হচ্ছে ঘুষ বাণিজ্যের অপ-প্রচারের প্রতিবাদ কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি হাজী তাজুল ইসলাম স্বস্ত্রীক ওমরা হজ্ব পালনে মক্কা ও মদিনা যাচ্ছেন আবাসন খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে নামাজীদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে নামাজীদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় নামাজীদের মাঝে প্রেসক্লাবের উদ্যোগে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার অসহায় মুসল্লিদের মাঝে নামাজের জন্য প্রয়োজনীয় এসব সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি এবং বুড়িচং বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ শাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ এবং সদস্য কিবরিয়া, মোঃ মহিউদ্দিন ও মোহাম্মদ মারুফসহ অন্যান্য সদস্যরা।

বিতরণ অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রেস ক্লাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক