মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া প্রেসক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ মার্চ শনিবার বিকেলে তেঁতুলিয়া মডেল মসজিদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন রঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শাহিন, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার। পিসি কর্মকর্তা জীবন ইসলাম, আইসিটি অফিসার ও ১ নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের প্রশাসক নবীউল করিম সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থল বন্দরের সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানা, তেঁতুলিয়া হাইওয়ে থানার ও তেঁতুলিয়া টুরিস্ট পুলিশের প্রতিনিধিসহ তেঁতুলিয়া প্রেসক্লাবের সর্বস্তরের নেতাকর্মী।