শিরোনাম :
কৃষিমন্ত্রীর সাথে এফএও প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে খাদ্য নিরাপত্তা ও রপ্তানিতে সহযোগিতার আশ্বাস সাভারে মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাসের যুগ্ম সাধারন সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সদর থানা পুলিশের অভিযানে হাসপাতাল থেকে তিন চোর আটক, বাইসাইকেল ও ফোন উদ্ধার  জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত দাবি না মানলে কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান বোদায় মাদকবিরোধী অভিযানে আটক ২, অর্থদণ্ড পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল পঞ্চগড়ে ভুল পরিকল্পনা ও অনিয়মের বলি গ্রামীণ রাস্তা, কাজ শেষ হওয়ার আগেই হেলে পড়েছে গাইড ওয়াল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১ জনের ১০ দিনের কারাদণ্ড 
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, ২২ নারী পেলেন ক্ষুদ্র ঋণের চেক

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার ৮ মার্চ বিকেলে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাসেল সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, ডাক্তার সোলাইমান এবং উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল।

সভায় ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনে ও চলার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নারীদের উচ্চ শিক্ষায় আরও এগিয়ে নিতে প্রশাসন কাজ করবে।

আলোচনা সভায় অংশ নেয়া নারীরা বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে নারীরা প্রায়ই পথে ঘাটে উত্ত্যক্তের শিকার হন। নারী শিক্ষার আরও অগ্রগতি প্রয়োজন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা জানান, সমাজে পুরুষদের তুলনায় নারীদের স্বাধীনতা এখনো সীমিত। এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২২ জন নারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক